বাকৃবির ২০১৭-১৮ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ
বাকৃবি প্রতিনিধি:
দক্ষিন এশিয়ার কৃষি শিক্ষার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে।
রবিবার (০৫ নভেম্বর) রাত ৭.৩০ টার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আকবর ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেন।
রেজাল্ট প্রকাশ করা বিষয়ে উপাচার্য প্রফেসর ড. আলী আকবর বলেন, বিশ্ববিদ্যালয়ের সকলের প্রচেষ্টায় আমরা ভর্তি পরীক্ষার পরের দিনই রেজাল্ট প্রকাশ করতে পেরেছি।
২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গতকাল ০৫ নভেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের বিভিন্ন কেন্দ্রের মোট ২৪টি কক্ষে অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় সর্বনিম্ন ৬৪.২৫ পেয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। অপেক্ষমান তালিকায় সর্বনিম্ন পেয়েছে ৫৯। এবছর ভর্তি লিখিত পরীক্ষায় সর্বোচ্চ স্কোর ৮৯ এবং সর্বনিম্ন স্কোর ২.৭৫। লিখিত পরীক্ষায় ফেলকারীর সংখ্যা ৫৮০ জন (৬.৫৪%)
এবারের ভর্তি পরীক্ষায় অঅবেদনকারীর মোট সংখ্যা ২৬,৪২২ এবং কোঠায় আবেদনকারীর সংখ্যা ১১২০ । ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীর সংখ্যা ১২,২১৬ (৪৯.৩৪%)। ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতি ৮,৮৫৮ জন (৭২.৫১%)।
ভর্তি পরীক্ষার রেজাল্ট জানতে ক্লিক করুন









