বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান একরামুল আলম আর নেই

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ একরামুল আলম আর নেই।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, একরামুল আলম ১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারির জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে বনপাড়া পৌরসভা প্রতিষ্ঠালগ্নে তিনি পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বনপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসাবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

তাঁর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •