রাজধানীর সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর শুরু
নিউজ ডেস্কঃ
রাজধানীর সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
ওই সভা সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর লটারি এবং ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ তারিখের মধ্যেই ফল প্রকাশ করা হবে। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু ক্লাস শুরু হবে বলে জানায় সূত্রটি।
সূত্র জানায়, রাজধানীর ৩৫টি স্কুলের ভর্তি কার্যক্রম শুরু করতে নীতিমালার আলোকে সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় ভর্তি সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় ডিসেম্বরের ১ তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

