বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো স্বীকৃতি পাওয়ায় বাকৃবিতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
মো. আরিফুল ইসলাম, বাকৃবিঃ
জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে শনিবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাকৃবি শাখা ছাত্রলীগের উদ্যোগে পৃথকভাবে একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খানের নের্তৃত্বে বাকৃবি মুক্তিযুদ্ধ স্মৃতি চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইট হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শেষ হয়। এসময় সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. মোক্তার হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর সচ্চিদানন্দ দাশ চৌধুরী। র্যালীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি এবং কে বি স্কুল ও কে বি কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।
বাকৃবি শাখা ছাত্রলীগের উদ্যোগে পৃথকভাবে আনন্দ র্যালির আয়োজন করা হয়। ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের নেতৃত্বে আনন্দ র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শেষ হয়। র্যালিতে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান মামুন, সাগঠনিক সম্পাদক সাগর চন্দ্র দে সহ কয়েকশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

