বশেমুরবিপ্রবিতে অপেক্ষমান তালিকায় ভর্তি শুরু
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ‘এ’, ‘বি’, ‘ই’ ও ‘এফ’ ইউনিটের অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সোমবার সকাল ৯টা থেকে অপেক্ষমান তালিকার ভর্তি কার্যক্রম শুরু হয় । চলবে বিকেল ৫টা পর্যন্ত।
উল্লেখ্য, ‘এ’ ইউনিটে ৫২ টি, ‘বি’ ইউনিট ৯৫ টি, ‘ই’ ইউনিট ১৫৫ টি এবং ‘এফ’ ইউনিট ১২৫ টি আসনে আসন ফাঁকা থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে । এবছর বশেমুরবিপ্রবিতে সাতটি অনুষদের ২০টি বিভাগে এক হাজার ৪৩০ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।

