পুরো ডিসেম্বর আপনারা আমাকে কম পাবেন : জুকারবার্গ

নিউজ ডেস্কঃ

আবারও পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মার্ক জুকারবার্গ। জুকারবার্গ-প্রিসিলা দম্পতির দ্বিতীয় সন্তান জন্ম দেওয়া উপলক্ষে এই ঘোষণা দেন তিনি।

সম্প্রতিতার ফেসবুক পেজে একটি পোস্টে বলেন, ‘আমি পুরো ডিসেম্বর সময়টা আগস্ট ও ম্যাক্স (দুই কন্যা) সঙ্গে সময় কাটাতে প্যারেন্টাল ছুটি নিতে যাচ্ছি। এই সময়টা আপনারা আমাকে কম পাবেন।’

ক্যালিফোর্নিয়াভিত্তিক ফেসবুক তাদের কর্মীদের পূর্ণ বেতনে চার মাসের মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটি দেয় এবং কর্মীরা বছরের যেকোনো সময় তাদের পছন্দমতো সময়ে ছুটি কাটাতে পারেন।

উল্লেখ্য, এর আগে জুকারবার্গ ও তার চিকিৎসক স্ত্রী প্রিসিলার প্রথম সন্তান হওয়ার সময় দুই মাসের ছুটি নিয়েছিলেন। জুকারবার্গ বলেন, ‘সমীক্ষায় দেখা গেছে, যখন কর্মজীবী বাবা-মা তাদের সদ্যজাত শিশুর সাথে সময় কাটান তখন ওই শিশু ও পরিবারের জন্য তা মঙ্গলজনক হয়।’

  •  
  •  
  •  
  •