বাকৃবিতে অপেক্ষমান প্রার্থীদের ভর্তি সোমবার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের (লেভেল-১ সেমিস্টার-১) অপেক্ষমান তালিকাভূক্ত প্রার্থীদের ভর্তি আগামী সোমবার। মেধা তালিকাভূক্ত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর ১২০০ আসনের বিপরীতে শূণ্য আসন রয়েছে ৪২৮ টি।
অটোমাইগ্রেশন পরে অনুষদ ভিত্তিক শূন্য আসন রয়েছে ভেটেরিনারি অনুষদে ০, কৃষি অনুষদে ০, পশুপালন অনুষদে ১৬৮, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে ১২৯, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের কৃষি প্রকৌশলে ৮৬ ও ফুড ইঞ্জিনিয়ারিংয়ে ৪৪ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদে ১টি।
অপেক্ষমান তালিকাভূক্ত প্রার্থীদেরকে আগামী ১০ ডিসেম্বর রবিবার ২০১৭ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্বশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে।
ঐদিন রাত ৮টার মধ্যে রিপোর্টকৃত প্রার্থীদের মধ্য থেকে মেধাভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে। পরেরদিন ১১ ডিসেম্বর সোমবার ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিত হয়ে নির্বাচিত প্রার্থীদের ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।
এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।

