বাকৃবিতে মহিয়সী বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান রোকেয়া দিবসে নারী জাগরণর পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বেগম রোকেয়া হল শাখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিজ্ঞান চর্চা কেন্দ্র এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাকৃবি শাখা।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় বেগম রোকেয়া হলের সামনে নির্মিত মহীয়সী রোকেয়ার অস্হায়ী প্রতিকৃতিতে এই শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

চারণ সাংস্কৃতিক কেন্দ্র,বাকৃবি শাখার সংগঠক মাগফুরা জেরিনের সঞ্চালনায় এসময় মহীয়সী রোকেয়া সম্পর্কে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদ।

তিনি বলেন, “বর্তমান সময়ে যখন প্রতিনিয়ত নারীর প্রতি সহিংসতা -নির্যাতন অপমান লাঞ্ছনা বাড়ছে সেই সময়ে দাঁড়িয়ে সমাজের প্রতিটি মানুষের জন্য মহীয়সী রোকেয়ার জীবন সংগ্রাম এক অনন্য অনুপ্রেরণা।

তিনি মহীয়সী রোকেয়ার জীবন সংগ্রাম তেকে শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রীকে ইভটিজিং,ফিস্টের নামে অশ্লীল পোস্টর-দেয়াললিখন সহ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহবান জানান।

এছাড়া মহিয়সী রোকেয়ার জীবনাদর্শকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে অবিলম্বে বেগম রোকেয়া হলের সামনে রোকেয়া’র ভাস্কর্য নির্মাণের দাবি জানান। শ্রদ্ধা নিবেদন শেষে মহিয়সী রোকেয়াকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এছাড়া রোকেয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বেগম রোকেয়া হল শাখার পক্ষ থেকে একটি দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: