পবিপ্রবিতে শুন্য আসন ১৬৬
মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনে লেভেল-১ সেমিস্টার-১ এ মেধাতালিকা থেকে ভর্তি সম্পন্ন হয়েছে।
বিভিন্ন অনুষদে মোট ১৬৬ টি আসন শুন্য রয়েছে বলে জানা যায়। এর মধ্যে কৃষি অনুষদে ৮৪ টি, এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৫৩ টি (ভেটেরিনারিতে-১২ টি, এনিমেল হাজব্রেন্ড্রীতে- ৪২ টি), মাতস্যবিজ্ঞান অনুষদে ৭ টি, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদে-১৫ টি , দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদে ৯ টি, ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদে ৩ টি, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনূষদে ১৩টি, সিএসই অনুষদে ১৮টি আসন শুন্য রয়েছে বলে জানা যায়।
অপেক্ষমান তালিকা থেকে যোগ্যদের তালিকা আগামী ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ প্রকাশ করা হবে এবং আগামী ৩১ ডিসেম্বর ছাত্র-ছাত্রীরা ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছে ভর্তি কমিটির টেকনিক্যাল সদস্য মোঃ ফিরোজ আলম ।
উল্লেখ্য ২৭-২৮ ডিসেম্বর বিকাল ৫ টা পর্যন্ত মেধাতালিকা হতে ভর্তির সুযোগ পায় শিক্ষার্থীরা।

