নিমিষেই দুর করুন শারীরিক দুর্বলতা

নিউজ ডেস্ক:

আপনার ছোট বড় কোনো রোগ হলেই যে আপনার শরীর দুর্বল হবে এমন কোনো নিয়ম নেই। আমাদের দৈনন্দিন অনেক ভুল খাদ্যাভ্যাস, অনিয়ম, অতিরিক্ত প্ররিশ্রম অনেক কারনেই শরীর দুর্বল হতে পারে। তবে কিছু কিছু নিয়ম আছে যেটা মেনে চললে এবং একটু সতর্ক থাকলেই আপনি শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন নিমেষেই। আসুন তাহলে জনে নেই নিয়মগুলো।

সকালে ঘুম থেকে উঠা

সকালে ঘুম থেকে উঠা মানেই আপনার সারা দিনের অনেক সমস্যা সমাধান হয়ে যাওয়া। আর যারা একটু বেলা করে ঘুম থেকে উঠেন তারা সকালের নির্মল বাতাস ভোগ করতে পারেন না। দেরি করে ঘুম থেকে উঠার কারণে আমাদের ভিতরে অলসতা বাসা বাঁধে। আর অলসতা আসলে শরীর এমনিতেই মেজমেজ করে দূর্বল লাগে। তাই সকালে ঘুম থেকে উঠার চেষ্টা করুন।

সকালের সূর্যের আলো

সকালে ৭-৮ মাঝে সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারি। ভিটামিন ডি আমাদের শরীরের হাড়ের গঠন মজবুত করে এবং শারীরিক দুর্বলতা দুর করতে সহায়তা করে। সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত রোদে না যাওয়াই ভালো কেননা দুপুরের রোদে অনেক তাপ থাকে এতে শরীর থেকে লবণ বের হয়ে যায় ঘামের মাধ্যমে। এই সময় সুর্যের অতিবেগুনী রশ্মি আমাদের দেহের অনেক ক্ষতি করে থাকে।

চা কফি কম পান করুন

চা ও কফি শরীরকে চাঙ্গা করলেও পরবর্তিতে শরীরকে দুর্বল করে। চা ও কফির ক্যাফেইন শরীরে পানি শূন্যতা সৃস্টি করে তখন শরীরে অটোমেটিকেলি শারীরিক দুর্বলতা অনুভব হয়।

বিশ্রাম নিন

কাজের ফাকে ফাকে আপনি রেস্ট নিতে পারেন। বসা কাজ করলে আপনি কিছু সময় পর পর হাটতে পারেন। জানালার ধারে দাড়িয়ে আকাশ দেখতে পারেন। এতে করে আপনার মন প্রশান্তি পাবে। সময় মতো বিশ্রাম নিতে হবে। শারীরিক দুর্বলতা দুর করতে নিয়ম করে বিশ্রাম খুবই জরুরি।

খাদ্যঅভ্যাস ঠিক করুন

সহজে হজম হয় এমন খাবার খেতে হবে। শাক সবজি, মাছ, মাংস নিয়মিত খেতে হবে। শর্করা ও আমিষ খেতে হবে। তৈলাক্ত ও ফ্যাট জাতীয় খাবার পরিহার করাই শ্রেয়। আর হ্যা যতটা সম্ভব পানি পান করুন। শরীরে পানি ঘাটতি থাকলে শারীরিক দুর্বলতা অনুভব হয়। কারণ যাই করেন না কেন খাদ্যঅভ্যাস পরিবর্তন না করলে সমস্যার সমাধান সম্ভব না।

পর্যাপ্ত পরিমাণে ঘুম

শরীরকে ঠিক রাখতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। ৬-৮ ঘুম ঘণ্টা মানুষের জন্য যথেষ্ঠ। সময় মতো ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে মনিং ওয়াক করুন ব্যায়ম করুন দেখবেন শারীরিক দুর্বলতা দুর হয়ে গেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: