এবার বোলারের মাথায় হেলমেট!

স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট মাঠের নিরাপত্তার জন্য ব্যাটসম্যান, উইকেট কিপার কিংবা অ্যাম্পায়ারেরও হেলমেট ব্যবহার করতে দেখা গেছে। কিন্তু আগে কখনো নিরাপত্তার জন্য বোলারদের হেলমেট পরতে দেখা না গেলেও এবার দেখা গেছে।

নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ওটাগোর ওয়ারেন বার্নেস প্রথমবার পরীক্ষামূলকভাবে শিরস্ত্রাণ পরে বল করলেন। হ্যামিল্টনে নর্দান ডিস্ট্রিক্টসের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় হেডগিয়ার ব্যবহার করতে দেখা যায় তাকে। এই হেডগিয়ার পুরোপুরি হেলমেটের আদলে তৈরি নয়। মাথা ও মুখ একসঙ্গে রক্ষা করবে হেলমেট ও মাস্কের মিশ্রণে তৈরি এই নিরাপত্তা উপকরণটি। বেসবল ক্যাচাররা খানিকটা এইরকমই হেলমেট ব্যবহার করেন।

উল্লেক্য, মাস কয়েক আগে নটিংহ্যামশায়ারের লিউক ফ্লেচার বল করার সময় ফলো-থ্রু’য়ে মাথায় চোট পেয়েছিলেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে ছিটেক গিয়েছিলেন ফ্লেচার। সেই ঘটনার পরই সেফটি-গিয়ার ব্যবহারের পরিকল্পনা মাথায় আসে ওটাগো ক্রিকেটারের। কোচ রব ওয়াল্টারের সঙ্গে অভিনব এই হেলমেটের নক্সা তৈরি করেন ওয়ারেন।

  •  
  •  
  •  
  •  

Tags: