বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমিরেটাস অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।
এ সময় ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুল কুদ্দুছ, প্রভোষ্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান তালুকদার, রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
নবীনদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানে উপাচার্য বলেন, কৃষিবিদদের অবদানে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নতুন নতুন প্রযুক্তিতে আত্তস্থ হয়ে একসাথে সবাইকে এগিয়ে যেতে হবে।
এ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করে দেশের উন্নয়নে শিক্ষার্থীরা কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

