প্রাথমিক সমাপনী ও জেএসসির ফল প্রকাশ কাল
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের প্রাথমিক সমাপনী ও জেএসসি-জেডিসি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
এজন্য সচিবালয়ে কাল বেলা সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সংবাদ সম্মেলন ডেকেছেন।
জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশের জন্য কাল দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এরআগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী এবং জেএসসি-জেডিসি পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেবেন দুই মন্ত্রী।
চলতি বছরের ১ থেকে ১৮ নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী।
এরপর ২২ থেকে ৩০ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী।

