প্রাথমিক দলে নতুন মুখ আবু হায়দার রনি

স্পোর্টস ডেস্ক:
নতুন বছরের শুরু থেকেই অনেকগুলো টি২০ ম্যাচ খেলতে হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। প্রথমেই জিম্বাবুয়ের বিরুদ্ধ প্রস্তাবিত তিন ম্যাচের টি২০ সিরিজ। এরপর টি২০ ফরম্যাটে এশিয়া কাপ। মার্চে রয়েছে টি২০ বিশ্বকাপ। এ লক্ষ্যে জানুয়ারীর প্রথম সপ্তাহেই ক্যাম্প শুরু হবে মাশরাফিদের। বুধবার ২৭ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রাথমিক দলে নতুন মুখ আবু হায়দার রনি। গেল বিপিএলে বল হাতে কুম্লিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে রীতিমতো ঝড় তুলেছিলেন। শেষ পর্যন্ত তার দলই হয়েছিল চ্যাম্পিয়ন। বলতে গেলে বিপিএলে তুখোড় নৈপুণ্যের কারণেই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন রনি।

অন্যদিকে অনেকদিন পর পুনরায় জাতীয় দলে ডাক পেয়েছেন জহুরুল ইসলাম অমি। তিনিও বিপিএল থেকেই নতুন করে জেগেছেন। ব্যাট হাতে বেশ ভালোই করেছেন সাকিবের রংপুর রাইডার্সের হয়ে। জায়গা করে নিয়েছেন ইমরুল কায়েসও। টেস্ট মেজাজের খেলোয়াড় ইমরুল গেল বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। নির্বাচকদের চোখ তাই এড়ায়নি।

আগামী তিন জানুয়ারী জাতীয় দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ মারিও ভিলাবারায়েনের কাছে দলে ডাক পাওয়া খেলোয়াড়রা রিপোর্ট করবেন।

প্রাথমিক দল:

তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম অমি, আবু হায়দার রনি, লিটন কুমার দাস, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ, মো: মিঠুন, আবুল হাসান রাজু, মুশফিকুর রহীম, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজীব, কাজী নুরুল হাসান, সোহাগ গাজী, শুভাগত হোম চৌধুরী।

  •  
  •  
  •  
  •  

Tags: