পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভপতি কামরুল, সম্পাদক টমাস
মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন নির্বাচন (২০১৬-১৭) এ সভাপতি হয়েছেন আওয়ামী সমর্থিত মোঃ কামরুল ইসলাম ও সম্পাদক হয়েছেন মোঃ মিজানুর রহমান টমাস।
৩০ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিঃ মোঃ আব্দুল মোতালেব খান ফলাফল ঘোষণা করেন।
নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি-১ মো ফারুক হোসেন (জাতীয়তাবাদী পরিষদ), সহ সভাপতি-২ মো কামরুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক-১ মোঃ সাইদুর রহমান জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক-২ মোঃ আতিকুর রহমান সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াজকুরনী, দপ্তর সম্পাদক মোঃ আবু সুয়েম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দীন বাদল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাধব চন্দ্র শীল, মহিলা বিষয়ক সম্পাদক জিনাত ফাতেমা মিতুল, কল্যান বিষয়ক সম্পাদক মোঃ জাহাংগীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সদস্য- মোঃ লুতফর রহমান, শংকর কুমার সরকার, পঙ্কজ কুমার সরকার, মোঃ হুমায়ূন কবির, মোঃ বিল্লাল হোসেন।

