বাকৃবিতে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও টেনিস প্রতিযোগিতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে।
রবিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ওই প্রতিযোগিতায় দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীদের অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান বক্তব্য রাখেন।
এসময় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড়, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

