বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত; চলছে ভোট গণনা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ব্যালট প্যাপারের ছবি তোলাকে ক্ন্দ্রে করে সৃষ্ট জটিলতাসহ বেশকিছু বিষয়ে দু’দলের মধ্যে সমঝোতা হওয়ায় দীর্ঘ দুই বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির ২০১৮ সালের নির্বাচন।
জানা যায়, বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
সর্বশেষ আপডেট থেকে জানা যায়, বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে, চলছে ভোট গণনা।
এদিকে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ প্যানেলে সভাপতি পদে প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এ.এস. মাহফুজুল বারি এবং সহসভাপতি পদে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী শাহানারা আহমেদ, কোষাধ্যক্ষ পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী, সাধারণ সম্পাদক পদে কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক পদে ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. রায়হানুল ইসলাম এবং সদস্য পদে অধ্যাপক ড. মোবারক আকতার মো. ইয়াহিয়া খন্দকার, অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন-২, অধ্যাপক ড. গোপাল দাস, অধ্যাপক ড. মো. জাকির হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’ প্যানেল থেকে সভাপতি পদে উদ্যানত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী, সহসভাপতি পদে ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম, কোষাধ্যক্ষ পদে ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক পদে ডেয়রি বিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী এবং সদস্য পদে অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, অধ্যাপক ড. হুমায়ূন কবির, অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন ও অধ্যাপক ড. মো. শাহেদ রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো. আলী আশরাফ ও অধ্যাপক ড. মো. আবদুল মজিদ।

