বাকৃবিতে অফিসার পরিষদের অভিষেক অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অফিসার পরিষদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০১৮ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ ফেব্রুযারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাকৃবি অফিসার পরিষদের সভাপতি আরীফ জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। সম্মানিত অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
উল্লেখ্য, অফিসার পরিষদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরীফ জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ মাহবুবুর রহমান। কমিটিতে সহ-সভাপতি পদে মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মো. জিয়াউল হাসান টিটু, কোষাধ্যক্ষ পদে সৈয়দ আমান-উদ-দৌলা খান, দপ্তর ও প্রচার সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আ.শ.ম মঞ্জুরল কবির, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে আসিফ মাহমুদ, মহিলা সম্পাদক পদে মাকসুদা পারভিন নির্বাচিত হন।

