অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা পিছানোর দাবীতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানবন্ধন
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম
অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা পিছানোর দাবীতে কুড়িগ্রামে বিক্ষোভ, মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রাম সরকারী কলেজের শিক্ষার্থীরা।
রোববার দুপুরে কুড়িগ্রাম সরকারী কলেজ থেকে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানব বন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা জানান, গত ২৮ ডিসেম্বর ফরম পুরন শেষ হলে ২০ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়। অন্যান্য বছর ১০ থেকে ১২ মাস পর পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবছর ৭ মাস পর পরীক্ষার তারিখ ঘোষনা করা হয়েছে। এতে করে পরীক্ষার কোর্স শেষ না হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
অবিলম্বে পরীক্ষা পিছানো না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন শিক্ষার্থীরা।

