বশেমুরবিপ্রবিতে শীতকালীন ছুটি শুরু

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) আগামী শুক্রবার (৮ জানুয়ারি) থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে । যা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত ।

কিন্তু দাপ্তরিকভাবে ছুটি শুরু হওয়ার আগেই শিক্ষার্থীদের ছুটি শুরু হয়েছে । অধিকাংশ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ । দুই একটি বিভাগের পরীক্ষা বাকি আছে । তবে ৫ তারিখ এর ভেতরে শেষ হচ্ছে । তাই সেমিস্টার ফাইনাল ও শীতকালীন ছুটি এক সাথে পেয়েছে শিক্ষার্থীরা । ইতিমধ্যে অনেকে বাড়ি চলে গেছে, অনেকে কাল পরশু বাড়ি যাবে ।

শীতকালীন ছুটি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ১৬ জানুয়ারি রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে ।

  •  
  •  
  •  
  •