রাবি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় জাতীয় পতাকা, বহুবর্ণ বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আনসার উদ্দীন।

অধ্যক্ষ মো. শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, স্কুলের শিক্ষক-শিক্ষিকা প্রমুখ।

এসময় উপাচার্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে প্রত্যক্ষ করেন। ক্রীড়া প্রতিযোগিতার পর পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

স্কুলের শিক্ষক ডালিয়া রহমান ও মো. বাদশা আলমের সঞ্চালনায় প্রতিযোগিতায় শিক্ষার্থী মাহফুজুর রহমান রাফি মশাল প্রজ্জ্বলন ও মো. আবির শপথ বাক্য পাঠ করান। এতে ৭৫টি ইভেন্টে প্রায় তিন শতাধিক খেলোয়াড় অংশ নেয়।

  •  
  •  
  •  
  •  

Tags: