জাফর ইকবালের ওপর হামলা: বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় প্রতিনিধি:
প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ক্যাম্পাস। ক্যাম্পাসে একের পর এক মানববন্ধন আর বিক্ষোভ মিছিল হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০ টার দিকে ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে। এরপর সকাল সাড়ে ১০ টার দিকে শুরু হয় বিক্ষোভ মিছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এসে ওই মিছিলে অংশ নেয়। এতে প্রাশ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এরপর সকাল ১১টায় মানববন্ধন করেন শাবি শিক্ষক সমিতি। সেখানে অংশ নেয় কর্মকর্তা-কর্মচারী সমিতি।

এদিকে সাড়ে ১১টার দিকে শাবির ১ কিলোমিটার রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। সেই সাথে চলছে গণস্বাক্ষর কর্মসূচি। এসময় শিক্ষার্থীরা দুটি দাবি তুলে ধরেন। এগুলো হল- প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় মূল হোতাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ে সীমানা প্রাচীর তৈরী করা।

  •  
  •  
  •  
  •  

Tags: