জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, বিজ্ঞানী ও লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বিজ্ঞানচর্চা কেন্দ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

সোমবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বিজ্ঞান চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ দাসের সঞ্চালনায় ও সভাপতি সৌরভ সিংহের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য দেন গ্রামীন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কাজী শেখ ফরিদ স্যার। আরও বক্তব্য দেন সংগঠনের প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারাহ মেহজাবিন, সহ-সভাপতি হান্নান সরকার ও অন্যান্য রাজনৈতিক ও সাংস্কৃতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ড. জাফর ইকবালের ওপর সংগঠিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশে একের পর এক মুক্তমনা মানুষের হত্যাকান্ডের বিচার না হওয়ার ফলাফল আজকের এই সন্ত্রাসী হামলা। দেশে একের পর এক মুক্তমনা লেখক ব্লগারদের উপর এই হামলা হচ্ছে। কিন্তু কোন ঘটনার আজ পর্যন্ত সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। ফলে এক বিচারহীনতার সংস্কৃতি চালু হয়ে গেছে।

এসময় বক্তারা অতিদ্রুত এই ন্যাক্কার জনক হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: