বৃদ্ধের এক বিঘা জমির সব বেগুন গাছ কেটে দিল দুর্বৃত্তরা!
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের আব্দুল মালেক নামে এক কৃষকের ধরন্ত বেগুন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কোন এক সময়ে এ ঘটনা ঘটিয়েছে।
কৃষক আব্দুল মালেক জানান, ১০ কাঠা জমিতে ধার দেনা করে বেগুন চাষ করেছেন। এতে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। গাছে প্রচুর বেগুন ধরছে। শুক্রবার রাতে তাদের গ্রামের দুর্বৃত্তরা ক্ষেতের প্রায় ৭’শ গাছ কেটে দিয়েছে। এখন তার মাথায় হাত। এ ক্ষেতের বেগুন বিক্রি করে তার প্রায় দেড় লাখ টাকা আয় হতো বলে তিনি জানান। শনিবার শৈলকুপা থানা চত্বরে বসে তিনি দুর্বৃত্তদের শাস্তি দাবি করেন।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, ওই চাষি কয়েকটি কাটা বেগুন গাছ নিয়ে থানায় আসে। তিনি সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া ।

