ঝিনাইদহ ভেট ডক্টর’স এসোসিয়েশনের মহান স্বাধীনতা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহে ভেট ডক্টর’স এসোসিয়েশন (ভিডিএ) এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদযাপিত হয়েছে।
সোমবার শহরের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের আত্মার প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এ সময় ভেট ডক্টর’স এসোসিয়েশন এর সদস্য সচিব ডাঃ রাকিবুল হাসান শাওন, ডাঃ মো গোলজার হোসেন, ডা: মো মুস্তাফিজুর রহমান পাপ্পু , বিভিন্ন মেডিসিন কোম্পানির ম্যানেজার, অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

