অর্গানোগ্রাম বাস্তবায়ন ত্বরান্বিত করতে সিভাসুতে মানববন্ধন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রানিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ত্বরান্বিত করতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১লা এপ্রিল) অন্যান‍্য ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একাত্ততা প্রকাশ করে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর ছাত্রছাত্রীবৃন্দ প্রানিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন ও সিভাসু ভেটেরিনারি ছাত্র সমিতির ব্যানারে আয়োজিত মানববন্ধনটি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর প্রধান গেটের সামনে দুপুর ১২ টা ২০ মিনিটি থেকে দুপুর ১টা পর্যন্ত চলে।

উক্ত দাবীর সাথে একাত্ততা প্রকাশ করে মানববন্ধন অনুষ্ঠানে যোগ দেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন জনাব মোঃ আব্দুল হালিম, প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, প্রফেসর ড. শারমিন চৌধুরী, প্রফেসর ড. মোঃ মাসুদুজ্জামান, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) এর মহাসচিব ড. হাবিবুর রহমান মোল্লা ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রফেসর ড. মোঃ মাসুদুজ্জামান তাঁর বক্তৃতা বলেন, ‘অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবী আমাদের অনেক পুরানো দাবী। বর্তমান গতিশীল বিভিএ মাধ্যমে আশা করি একটি বাস্তবায়িত হবে।’বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) এর মহাসচিব ডা. হাবিবুর রহমান মোল্লা তাঁর বক্তৃতা বলেন,’অন্যান্য অধিদপ্তরে অর্গানোগ্রাম বাস্তবায়িত হলে ও প্রানিসম্পদ অধিদপ্তরে এখনো অর্গানোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছেনা। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ থাকা সত্ত্বে ও এটি বাস্তবায়ন করা হচ্ছেনা।’

উল্লেখ্য অর্গানোগ্রাম বহুদিন ধরে ভেটেরিনারিয়ানদের প্রাণের দাবী হলে আমলাতান্ত্রিক জটিলতায় এটি আটকে রাখা হয়েছে বহু দিন।

  •  
  •  
  •  
  •  

Tags: