বাপ-দাদার ভিটা দেখতে আসছেন শ্রীলেখা মিত্র
বিনোদন ডেস্ক:
বাপ-দাদার ভিটা দেখতে এই জানুয়ারি মাসেই বাংলাদেশে আসছেন ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি জানিয়েছেন বাংলাদেশই ছিল তাঁদের আদিনিবাস।
গণমাধ্যমকে শ্রীলেখা জানিয়েছেন নিজের বাপের ভিটা দেখার স্বপ্ন তাঁর বহুদিনের। অবশেষে ঠিকানা যোগাড় করতে সক্ষম হয়েছেন তিনি। যাতে শুটিংয়ের চাপে অাবার স্বপ্নপূরণ ভেস্তে না যায় সে জন্য এই জানুয়ারিতেই বাংলাদেশে আসবেন মিরাক্কেলের এই বিচারক।

