আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতা-২০১৮ এর ফাইনাল খেলায় শনিবার শক্তিশালী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৮৭-৬৯ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল।

বিশ্ববিদ্যালয়ের জিম্যানেশিয়ামে সকালে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ, শ্বাসরদ্ধকর ও প্রতিদ্বন্দীতামুলক খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল গ্রুপ পর্বের আগের খেলায় যবিপ্রবি,চবি, শাবিপ্রবি ও ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে।

জিম্যানেশিয়ামে বসে সরাসরি ফাইনাল খেলা উপভোগ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ক্রীড়া কমিটির আহবায়ক ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রফেসর ড. আনোয়ার হোসেন, বাস্কেটবল দলের কোচ প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, ফুটবল দলের কোচ প্রফেসর ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম, প্রফেসর ড. আহসানুল হক আম্বিয়া, প্রফেসর ড. সাইফুল ইসলাম, ছাত্রলীগ ইবি শাখার সাধারন সম্পাদক জুয়েল রানা হালিমসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীবৃন্দ। খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে ক্রীড়া কমিটির আহবায়ক ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন দুটি দলের খেলোয়াড়দের খেলার নৈপূণ্যতা ও নান্দনিকতায় আমরা মুগ্ধ হয়েছি।

পাশাপাশি তিনি অভিনন্দন জানান বিজয়ী ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল ও রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দলের খেলোয়াড়, কোচ ও খেলা পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলকে এবং দর্শকদের যারা অত্যন্ত শান্তিপুর্ণ ও সৌহাদ্যপুর্ণ পরিবেশে খেলাগুলো অনুষ্ঠিত হতে সব ধরনের সাহায্য সহযোগীতা করেছে। তিনি বলেন জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদককে রুখে দেবার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি সকলকে জীবনের লক্ষ্য নির্ধাারন করে সেভাবে এগিয়ে যাবার জন্য আহবান জানান। তিনি আরো বলেন বাংলাদেশ আজ খাদ্যশস্য উৎপাদন ও অর্থনীতিকভাবে একটি স্বয়ংসম্পুর্ণ দেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী , বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলায় পরিণত হতে চলেছে। তিনি স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করবার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন খেলায় কে জিতল কে হারলো সেটি বড় কথা নয় বরং খেলাধুলার মাধ্যমে একের সাথে অপরের সৌহাদ্যপুর্ণতা ও সহমর্মিতার সম্পর্কের সৃষ্টি করে। তিনি বলেন বর্তমান প্রশাসন দায়িত্ব নেবার পর হতে প্রতিটি ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয প্রতিদিন প্রতিমুহুর্তে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাবার ধারাবাহিকতা ধরে রাখবার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান। সভাপতির বক্তব্যে ক্রীড়া কমিটির আহবায়ক ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন আমাদের বর্তমান প্রশাসন বন্ধুত্বপুর্ণ প্রশাসন। আমরা এক অপরের সাথে যেকোন বিষয় নিয়ে কথা বলে কাজ করি। তিনি বলেন আজকে ৮দিন ব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও বাস্কেটবল প্রতিযোগীতা-২০১৮ এর আয়োজনের সফল সমাপ্তি ঘটল এজন্য তিনি ট্রুর্নামেন্টের সাথে জড়িত ১৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজার দর্শকসহ ক্রীড়া বিভাগের সকলের প্রতি ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল। পরে বিজয়ী ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দলের খেলোয়াড়, কোচ এর হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ক্রীড়া কমিটির আহবায়ক ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। এছাড়া দিনের অপর খেলায় তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান নিশ্চিত করে। উল্লেখ্য যে গত ৩১ মার্চ শুরু হওয়া এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও বাস্কেটবল প্রতিযোগীতায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে হতে এবছর ঢাবি, রাবি, চবি, ইবি, বুয়েট, যবিপ্রবি, রুয়েট, শাবিপ্রবিসহ মোট ১৭টি বিশ্ববিদ্যালয় প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: