বাকৃবিতে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা-বর্জন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্লাস পরীক্ষা বর্জন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার দিবাগত রাত ও সোমবার ভোরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নেয়। পূর্ব ঘোষিত দু-একটি পরীক্ষা ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সাধারণ শিক্ষার্থীরা সকল ক্লাস পরীক্ষা থেকে বিরত আছেন বলে জানা গেছে।
ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিনানন্দ দাস চেীধুরি সবুজবাংলাদেশ24.কম-কে বলেন, তারা সাধারণ শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের বিষয়টি অবগত নন। তবে তিনি কোটা সংস্কারের বিষয়ে সবার কাছে গ্রহনযোগ্য হয় এমন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ সমাধান সরকারের কাছে প্রত্যাশা করেন।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গতকাল রোববার রাত আটটা থেকে পুলিশের সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হন।

