রাবিতে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাবির সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার অধ্যাপক এম. সাইদুর রহমান খান।

এছাড়াও সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান এবং সঞ্চালনা করেন বিশ্ববিদালয় রেজিস্ট্রার অধ্যপক এম এ বারী।

এ সময় আব্দুস সোবহান বলেন, ‘মুজিবনগর সরকার শুধুমাত্র একটি সরকার নয়, এটি একটি স্বাধীন দেশের লালায়িত স্বপ্ন বাস্তবায়নের প্রতীক। মুজিবনগর সরকার সেই সময়ে অপরিহার্য ছিল।

দেশের স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে তিনি বলেন,  ‘বঙ্গবন্ধু আমাদের দেশকে বিশ্বের মানচিত্রে স্থান করে দিয়ে গেছেন। পাকিস্তানের কাছে হার না মেনে দেশের মানুষকে তিনি স্বাধীনতার সাধ দিয়েছেন। আর এ কারণেই তার ঋণ কখনো শোধ করতে পারবে বাঙালি জাতি।’

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: