বাকৃবিতে কার্ল মার্কসের ২০০ তম জন্মবার্ষিকী পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার উদ্যোগে সর্বহারার মহান নেতা কার্ল হাইনরিশ মার্কসের ২০০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) বিকাল ৫ টায় টি.এস.সি থেকে কার্ল মার্কসকে স্মরণ করে একটি র্যালি বের করেন সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টি.এস.সি তে এসে শেষ হয়। এরপর সন্ধ্যা ৬.০০ টায় টি.এস.সি কনফারেন্স হলে “কার্ল মার্কস: শোষণহীন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা” শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাকৃবি শাখা সাধারণ সম্পাদক গৌতম করের সঞ্চালনায় এবং সভাপতি রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) ময়মনসিংহ জেলা সমন্বয়ক কমরেড শেখর রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য এবং অজিত দাস প্রমুখ।

সভায় বক্তারা, শোষণমুক্ত সাম্যের সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষে মনীষী কার্ল মার্কসকে আরও ভালভাবে অধ্যয়ন, অনুশীলন ও আত্মস্থ করার জন্য আহবান জানান।

  •  
  •  
  •  
  •  

Tags: