শত্রুতার জেরে মাছের ঘেরে বিষ, ১৫ লক্ষ টাকার ক্ষতি

গোপালগঞ্জ প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে গোপালগঞ্জে ঘেরে বিষ দিয়ে ১৫ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ জুন) ভোরে সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাঘাজুড়ী গ্রামের শংকর বিশ্বাসের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

ঘের মালিক শংকর বিশ্বাস বলেন, রাতে কে বা কারা আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে। সকালে প্রতিবেশিরা ঘেরে মাছ ভাসতে দেখে আমাকে খরব দেয়। পরে পুকুরে গিয়ে দেখি মাছ মরে পানিতে ভেসে রয়েছে। বাকি যে মাছগুলো বেঁচে ছিলো তা ধরে অন্য পুকুরে ছাড়লেও তা বাঁচানো যায়নি। এতে আমার প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: