তালেবানের সঙ্গে আফগান সরকারের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:
তালেবানদের সঙ্গে আগামী ২০ জুন পর্যন্ত যু্দ্ধবিরতি ঘোষণা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। মুসলমানদের ঈদ উৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।

তবে ইসলামিক স্টেটসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

চলতি সপ্তাহে আফগানিস্তানের সব মুসলিম ধর্মীয় নেতার সঙ্গে বৈঠক করেছেন আশরাফ ঘানি। ধর্মীয় নেতারা এ সময় তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি করার জন্য আশরাফ ঘানির কাছে অনুরোধ জানান। এর পরই প্রেসিডেন্ট এ ঘোষণা দিলেন।

এক টুইটার বার্তায় ঘানি বলেছেন, ‘ এই যুদ্ধবিরতি তালেবানের জন্য অন্তর্দর্শনের একটি সুযোগ যাতে তারা বোঝার চেষ্টা করে যে, এই সহিংসতার কারণে তারা হৃদয় ও মন জয় করতে পারছে না। তবে তাদের প্রতি বিদ্বেষ আরো বেড়ে চলছে।’

তিনি বলেন, ‘ যুদ্ধবিরতির মাধ্যমে আমরা আফগান সরকারের শক্তিকে সংহত করবে এবং আফগান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য জনগণের ইচ্ছাকে প্রকাশ করবে।’

এর আগে ঘানি গত ফেব্রুয়ারিতে তালেবানকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারে। তার দাবি এর মাধ্যমে ১৬ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটতে পারে।

 

  •  
  •  
  •  
  •  

Tags: