ছাত্র-ছাত্রী ও সুবিধাবঞ্চিতদের জাদুঘরে প্রবেশ ফ্রি

নিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাত্র-ছাত্রী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জাতীয় জাদুঘরে প্রবেশ ফ্রি করেছে কর্তৃপক্ষ। ঈদের পরের দিন বেলা ৩টা থেকে ৮টা পর্যন্ত বিনা টিকিটে জাদুঘরে প্রবেশ করতে পারবে তারা।

এছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ঈদের পরের দিন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রবেশ করতেও কোনো টিকেট লাগবে না।

প্রসঙ্গত রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে চারুকলা, ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক ও বিশ্ব-সভ্যতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলাদা ৪৪টি প্রদর্শনীকক্ষ (গ্যালারি) রয়েছে। এছাড়া রয়েছে একটি সংরক্ষণাগার, গ্রন্থাগার, মিলনায়তন, আরকাইভ, সিনেস্কেইপ এবং চলচ্চিত্র প্রদর্শনালয়।

অন্যদিকে আগারগাঁওয়ে অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে মোট ৭টি গ্যালারি রয়েছে। এছাড়া আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে প্রতি শনি ও রোববার সন্ধ্যার পরে টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণের আয়োজন করে থাকে কর্তৃপক্ষ।

  •  
  •  
  •  
  •  

Tags: