ফিফার ফেসবুক পেজে বাংলাদেশের ফুটবল উন্মাদনা

স্পোর্টস ডেস্ক:
আর মাত্র কয়েকদিন পরই পর্দা নামছে ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের। জুনের ১৪ তারিখে যে উন্মাদনা শুরু হয়েছিল তা শেষ হতে যাচ্ছে ১৫ জুলাই। পুরো বিশ্বই এই এক মাস ফুটবল উন্মাদনায় মেতে থাকে। ব্যতিক্রম নয় বাংলাদেশও।

ফিফার র‍্যাংকিংয়ে বাংলাদেশের অনেক পিছিয়ে থাকলেও ফুটবলের প্রতি ভালবাসায় কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই বাংলাদেশের ফুটবল প্রেমিরা। আর সেইসব ফুটবল সমর্থকের এবার বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে বাংলাদেশের ফুটবল উন্মাদনা নিয়ে পোস্ট করেছে তারা।

বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৫টার সময় বাংলাদেশের পুরান ঢাকার গোল ফেস্টের তিনটি ছবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার একটি ছবি পোস্ট করা হয় ফিফার ভ্যারিফাইড পেজ থেকে।

ছবিগুলোর ক্যাপশনে ফিফা লিখেছে, ‘বিশ্বকাপে কখনোই জায়গায় করে নিতে না পারলেও বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত ফুটবল সমর্থক রয়েছে।’

  •  
  •  
  •  
  •  

Tags: