বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ১৪২০ পেলেন যাঁরা

নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২০-এ রয়েছে ৫টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জপদক। স্বর্ণপদক পাওয়া ব্যক্তিরা হলেন পাবনার ঈশ্বরদীর মোসাম্মাৎ নূরুন্নাহার, চাঁদপুরের উত্তর মতলবের মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার, যশোরের মনিরামপুরের নিভা রানী বিশ্বাস ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শক্তি কীর্তনীয়া। স্বর্ণপদক পাওয়া প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

রৌপ্যপদক:
নওগাঁর মান্দার জাহাঙ্গীর আলম শাহ ও মহাদেবপুরের মো. শামসুদ্দিন মণ্ডল, বগুড়ার শিবগঞ্জের মো. আমজাদ হোসেন ও মো. আজমল হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মো. আবদুল হামিদ, নাটোরের নলডাঙ্গার মো. আতিকুর রহমান, রংপুরের মিঠাপুকুরের মো. আবদুস সালাম সরকার, পাবনার ঈশ্বরদীর বাংলাদেশ চিনি করপোরেশন গবেষণা ইনস্টিটিউট ও নরসিংদীর শিবপুরের ৭৩ নম্বর সোইকারচর সিআইজি মহিলা সমবায় সমিতি।

ব্রোঞ্জপদক:
টাঙ্গাইলের কৃষিবিদ ফরহাদ আহমেদ ও মন্দিরা নাথ সিংহ, মৌলভীবাজারের মো. আকলু মিয়া চৌধুরী, রাজশাহীর অতনু সরকার ও মো. মনিরুজ্জামান, পাবনার আটঘরিয়ার বিপ্লব কুমার সেন, ঈশ্বরদীর মো. আকমল হোসেন ও মো. রাজীব মালিথা, সাতক্ষীরার কলারোয়ার আকলিমা বেগম, লালমনিরহাটের হাতীবান্ধার ফাতেমা খাতুন মজুমদার, ময়মনসিংহের ভালুকার মন্মথ সরকার, বান্দরবান সদরের চাং রেং ম্রো, সুনামগঞ্জ সদরের মো. রেজাউর রহমান, ঝিনাইদহ সদরের মো. ইদ্রিস আলী, কুমিল্লার চৌদ্দগ্রামের আবিদুর নূর চৌধুরী, বগুড়ার আদমদীঘির মো. মাহবুবুর রহমান, দিনাজপুরের নওয়াবগঞ্জের জামিনুর ইসলাম ও রংপুরের কাউনিয়ার পাঁজরভাঙ্গা আইএপিপি মহিলা দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি।

-বাসস

  •  
  •  
  •  
  •  

Tags: