বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি

ক্রীড়া প্রতিবেদক:
২০১৫ সাল শেষ হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। নতুন বছরের শুরুতেই সেই জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। বছরের শুরুটাও হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।

বাংলাদেশের বিপক্ষে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১১ জানুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের।

সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্প্র্রিং বকরা। এরপর ১৭, ২০ ও ২২ জানুয়ারি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।

সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৩ জানুয়ারি ঢাকা ছাড়বে এল্টন চিগম্বুরার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দল।

সবুজবাংলাদেশ24.কম-এর পাঠকদের জন্য বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি দেওয়া হল:

তারিখ                    ম্যাচ              ভেন্যু
১৫ জানুয়ারি           প্রথম টি-২০       খুলনা
১৭ জানুয়ারি           দ্বিতীয় টি-২০      খুলনা
 ২০ জানুয়ারি           তৃতীয় টি-২০      খুলনা
২২ জানুয়ারি           চতুর্থ টি-২০       খুলনা

  •  
  •  
  •  
  •  

Tags: