ইউএস ওপেন জিতলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক:

ইউএস ওপেন টেনিসের নারী এককের ফাইনালে ফেবারিট সেরেনা উইলিয়ামসকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন জাপানের নাওমি ওসাকা। পুরুষ এককে আর তেমনটি হতে দেননি সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।

ফেবারিটের মতো খেলেই ফাইনাল ম্যাচে দেল পোত্রোকে হারিয়েছেন জকোভিচ। জিতে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ইউএস ওপেন শিরোপা। সবমিলিয়ে ‘দ্য জোকার’ খ্যাত এ টেনিস তারকার এটি ১৪তম গ্র্যান্ড স্লাম শিরোপা।

ফ্লাশিং মিডোতে রোববার রাতের ফাইনালে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি জোকারকে। সরাসরি সেটেই জিতেছেন তিনি। প্রথম সেটে জকোভিচ ৬-৩ ব্যবধানে জেতার পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান পোত্রো। টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জেতেন জোকার। তৃতীয় সেটে ৬-৩ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করেন জকোভিচ।

  •  
  •  
  •  
  •  

Tags: