বাকৃবিতে মোবাইল ছিনতাইকারী আটক
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক মোবাইল ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
বাকৃবির কামাল রণজিৎ (কে.আর) মার্কেট সংলগ্ন নির্মানাধীন ছাত্রী হলের সামনে থেকে রোববার রাত ৭টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাই করে দৌড়ে পালানোর সময় মাহবুব (২৩) নামের ওই ছিনতাইকারী হাতেনাতে ধরা পড়ে। পরে আশেপাশের নির্মাণ শ্রমিককের সহায়তায় তাকে পুলিশের হাতে সোর্পদ করা হয়।
এ বিষয়ে বাকৃবির নিরাপত্তা শাখার প্রধান মো. মহিউদ্দিন হাওলাদার সবুজবাংলাদেশ24.কম-কে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছিনতাই অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

