কোহলিকে সতর্ক করে দিল ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক:

মাঠে ও মাঠের বাইরে আগ্রাসী আচরণের জন্য বিখ্যাত বিরাট কোহলি। ব্যাট হাতে কোহলির আগ্রাসী আচরণ নিয়ে ভারতীয় বোর্ডের কোন সমস্যা না থাকলেও মাঠের বাইরের আগ্রাসী আচরণ ভালো ভাবে নিতে পারছে না তারা। তাই অস্ট্রেলিয়া সফরের আগে ভারত অধিনায়ককে সতর্ক করে দিয়েছে বিসিসিআইর প্রশাসক কমিটি।

কিছুদিন আগে ৩০তম জন্মদিনে নিজের নামে অ্যাপ উদ্বোধন করেছিলেন কোহলি। সেখানকার একটি ভিডিওতে বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ওই ভিডিওতে এক ভক্তের মন্তব্যর জবাবে তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলেন কোহলি।

এদিকে অস্ট্রেলিয়া সফরের আগে স্লেজিং প্রসঙ্গেও সংবাদ সম্মেলনে বেশ আগ্রাসী মন্তব্য করেন কোহলি। কেউ মাঠে তাদের স্লেজিং করলে তারাও ছেড়ে কথা বলবেন না।

অধিনায়কের এরকম আগ্রাসী মন্তব্যে নড়েচড়ে বসেছে ভারতীয় বোর্ড। এর প্রেক্ষিতে তাকে সতর্ক করা হয়, যেকোনো পরিস্থিতিতে তিনি যেন মেজাজ না হারান, তিনি যে ভারতের অধিনায়ক, বিষয়টা যেন তার মাথায় থাকে, ‘কোহলিকে যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখতে বলা হয়েছে। সেটা সংবাদ সম্মেলনে হোক, মাঠে খেলার সময় হোক, হোক দর্শকদের সঙ্গে কথাবার্তা বলার সময়।’

  •  
  •  
  •  
  •