নাটোরে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
নাটোর প্রতিনিধি:
‘মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, মাদক পরিহার করুন সুস্থ থাকুন’ এই শ্লোগান নিয়ে নাটোরে মাদক বিরোধী অভিযান ও প্রচারনার মাস উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক সংগঠন অংশগ্রহন করে।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মশিউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর ও রাজশাহী বিভাগীয় অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী, সহকারি পরিচালক আনিসুর রহমান খানসহ অন্যান্যরা।

