আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজে আইআইএএসটি’র উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রংপুর প্রতিনিধিঃ
আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (IIAST-আইআইএএসটি) এর উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর এর সেমিনার কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে IIAST, রংপুর এর শিক্ষা ও গবেষণর বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর এর অধ্যক্ষ মোহাম্মসদ আবদুল জলিল, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (IIAST) রংপুর এর পক্ষে বক্তব্য রাখেন ফিশারীজ বিভাগের প্রভাষক তানজিবা মাহাজেবিন এবং ফুড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক আহসান হাবীব। সেমিনারে প্রেজেন্টেশন প্রদান করেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক আররাফি রহমান।
বৃহত্তর রংপুরে ফুড সায়েন্ড এন্ড টেকনোলজি, ফিশারিজ এবং মাইক্রোবায়োলিজ’র মত গুরুত্বপূর্ণ বিষয়ে বিএসসি অনার্স ডিগ্রী প্রদান করার সুযোগ সুষ্টি করার জন্য আরসিসিআই পাবলিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা IIAST কর্তৃপক্ষকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য ইন্টান্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (IIAST-আইআইএএসটি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির চতুর্থ ব্যাচে ভর্তি চলছে বলে জানান অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।
[wpdevart_like_box profile_id=”100014890322999″ connections=”show” width=”150″ height=”50″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]



