অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ

ঝিনাইদহ প্রতিনিধি:
শিক্ষার্থীদের আন্দোলনের জেরে শুক্রবার সকাল থেকে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ (ঝিসভেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও কলেজের আইন শৃঙ্খলা কমিটি জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেয়।
শুক্রবার বেলা ১১ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নিদেশ দেয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হিসাবে অন্তর্ভুক্তির করণের দাবিতে গত সোমবার সকাল থেকে বিক্ষোভ ও সমাবেশ করে আসছিল শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের প্রধান ফটক, প্রশাসনিক ভবনসহ সকল রুমে তালা ঝুলিয়ে সকল দাফতরিক কাজ বন্ধসহ আবারও ক্যাম্পাস অবরুদ্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, বুধবার রাতে কলেজের কিছু শিক্ষার্থী বহিরাগতদের নিমম হামলার শিকার হয় এবং মারাত্বক আহত হয়।এ জন্য শিক্ষার্থীরা হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপত্তার জন্য আলটিমেটাম দিয়ে বিক্ষোভ ও সমাবেশ করে এর ফলে ক্যাম্পাসের পরিস্হিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন এ সিদ্ধান্ত নেয় ।

উল্লেখ্য যে, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হিসাবে অন্তর্ভুক্তির দাবি করে আসছে । কলেজটিতে ছয়টি ব্যাচে ৩৬০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে তাদের আবাসন, চিকিৎসা, নিরাপত্তাসহ বহুবিদ সমস্যায় জজরিত এমনকি কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে পযাপ্ত স্হায়ী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ্ হয়নি। এবং স্থানীয় জেলা প্রশাসকসহ সরকারের উচ্চ সকল পর্যায়ে স্মারকলিপিও প্রদান করেছে। এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি থাকলে তাদের সকল সমস্যা সমাধান হবে বলে তারা মনে করেন কিন্তু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনাপত্তি পত্র প্রদান না করায় বিষয়টি ঝুলে আছে ।।

 

 

  •  
  •  
  •  
  •