দ্বিতীয় দেখায়ও জিততে পারল না পিএসজি

স্পোর্টস ডেস্ক:

লিগ ওয়ানে পিএসজির জয়-রথ আবার থামিয়ে দিল স্ত্রাসবুর্গ। রোববার ঘরের মাঠে দলটির সাথে ২-২ গোলের ড্র করেছে ফরাসি জায়ান্টরা। এর আগে ডিসেম্বরে প্রথম দেখায় ১-১ গোলের ড্র করেছিল টমাস টুখেলের দল।

এদিন শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধে দুই গোল খেয়ে বসে স্বাগতিকরা। তবে শেষ দিকে থিলো কেরার গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা।

ম্যাচ জুড়ে এদিন পিএসজিরই দাপট ছিল। ৭৫ ভাগ সময় বল দখলে নিয়ে খেলেছে তারা। গোলও পেয়ে যায় ম্যাচের ত্রয়োদশ মিনিটে। কলিন ডাগবার কাছ থেকে পাস পেয়ে দলকে এগিয়ে দেন এরিক মাক্সিম চুপো-মোটিং।

তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি স্ত্রাসবুর্গ। ম্যাচের ২৬ মিনিটে অতিথিদের সমতায় ফেরান নুনো দা কস্তা। তার ১২ মিনিট পর অঁতনির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা।

ম্যাচে ফিরতে মরিয়া সমতায় ফেরে ৮২ মিনিটে। ইউলিয়ান ড্রাক্সলারের কর্নারে হেডে জাল খুঁজে নেন জার্মান ডিফেন্ডার কেরার।

এই ড্রয়ে ৩০ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ৬১।

  •  
  •  
  •  
  •