বাকৃবিতে নিরাপদ পোল্ট্রি মাংস ও ডিম উৎপাদন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি:

গত ১৩ এপ্রিল ২০১৯ (শনিবার), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে আমেরিকার পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন এবং বাংলাদেশের ভেটেরিনারিয়ানদের নেটওয়ার্ক “নেটওয়ার্ক ফর দি ভেটেরিনারিয়ানস অব বাংলাদেশ (বিডিভেটনেট)” যৌথভাবে আয়োজন করে “নিরাপদ পোল্ট্রি মাংস ও ডিম উৎপাদন” শীর্ষক কর্মশালা।

দিনব্যাপী কর্মশালা শুরু হয় বাকৃবি’র কেন্দ্রিয় গ্রন্থাগার ভবনের তিন তলায় অবস্থিত ভিডিও কনফারেন্স কক্ষে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. নাজিম আহমদ, ডিন, ভেটেরিনারি অনুষদ, বাকৃবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোছা. মিনারা খাতুন, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ, বাকৃবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএইচএম নাজমুল হুসাইন নাজির, সাধারন সম্পাদক, বিডিভেটনেট ও প্রফেসর, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগ, বাকৃবি।

ক্রেস্ট গ্রহন করছেন কর্মশালায় প্রধান অতিথি

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব প্রবীণ মিশ্র, ক্যাম্পাস প্রতিনিধি, ইন্টারন্যাশনাল ইয়ুথ সোসাইটি ও স্টুডেন্ট অরগানাইজার, সংশ্লিষ্ঠ কর্মশালা ।

ক্রেস্ট গ্রহন করছেন স্টুডেন্ট অরগানাইজার, সংশ্লিষ্ঠ কর্মশালা

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. রাজেশ ঝা, সহযোগী প্রফেসর, পশু পুষ্টি এবং প্রাণ বিজ্ঞান, হাওয়াই ইউনিভার্সিটি, ইউএসএ। অনুষ্ঠানে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. কাজী ফরহাদ কাদির, কৃষি রসায়ন বিভাগ, বাকৃবি। মূল প্রবন্ধ ও বিশেষ প্রবন্ধে নিরাপদ পোল্ট্রি মাংশ ও ডিম উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বিষদভাবে আলোচনা করা হয়।

ভিডওি কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্হাপন করছেন ড. ঝা

কর্মশালায় মূল বিষয় নিয়ে প্রশ্ন করছে উপস্থিত শিক্ষার্থীরা

মুরগীর অন্ত্র স্বাস্থ্য রক্ষা, নিরাপদ খাদ্য প্রদান, ভ্যাক্সিনেশন, নিয়ন্ত্রিত ও কাঙ্খিত এন্টিবায়োটিকের ব্যবহার, প্রিবায়োটিক ও প্রবায়োটিকের যথার্থ ব্যবহার ও বায়োসিকিউরিটি নিশ্চিতকরণের মাধ্যমে কিভাবে নিরাপদ পোল্ট্রির মাংশ ও ডিম উৎপাদন করা যায় সে ব্যাপারে আলোকপাত করা হয়।

উপস্থিত শিক্ষার্থীবৃন্দ স্বহস্তে ভ্যাক্সিন দেওয়ার পদ্ধতি শিক্ষা গ্রহন

বাংলাদেশ, নেপাল ও মালয়েশিয়ার ৫০ জন ভেটেরিনারি শিক্ষার্থী সক্রিয়ভাবে এই কর্মশালায় অংশগ্রহন করেন। কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ স্বহস্তে মুরগীতে ভ্যাক্সিন দেওয়ার পদ্বতি শিক্ষা গ্রহন করেন।

সার্টিফিকেট গ্রহন করছে কর্মশালায় উপস্থিত শিক্ষার্থী

  •  
  •  
  •  
  •  

Tags: