দুদককে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের
নিউজ ডেস্কঃ
আপত্তিকর ভাষায় চিঠি দিয়ে সাংবাদিককে তলব করার প্রতিবাদে দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে চার দফা দাবি বাস্তবায়নের জন্য কর্মসূচি দিয়েছেন সাধারণ সাংবাদিকরা। এছাড়াও দাবিগুলো বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছেন তারা।
বুধবার (২৬ জুন) আপত্তিকর ভাষায় চিঠি দিয়ে সাংবাদিককে তলব করার প্রতিবাদে দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা।
এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য সাংবাদিকদের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। এই চার দফা দাবি বাস্তবায়িত না হলে করা হলে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় দুদক কার্যালয়ের সামনে সমবেত হবেন বলেও জানান তারা।

