সিকৃবির এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অনুষদের এক্সকারসন ট্যুর
সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (এইটি) অনুষদের প্রথম ব্যাচ এক্সকারসন ট্যুর সম্পন্ন করছে।
সিকৃবি’র প্রতিষ্টাপরবর্তী পঞ্চম অনুষদ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (এইটি) অনুষদ। ২০১২ সাল থেকে এ অনুষদের যাত্রা শুরু হয়। অনুষদীয় ব্যবস্থাপনায় একাডেমিক কোর্সের অন্তর্ভুক্ত এক্সাকারসন ট্যুরের আয়োজন করা হয়।
গত ১১ জানুয়ারি সোমবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। এতে নির্দেশনায় ছিলেন ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট বিভাগের বিভাগের শিক্ষক মোঃ সুরুজ মিয়া, ড. মুক্তারুন ইসলাম সহ অন্যান্যরা। এতে মোট ৩২ জন শিক্ষার্থীরা অংশগ্রহন করেছে।
একাডেমিক ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি পেয়ে প্রকৃতির সাথে নিজেদের মেলে দেয়ার আনন্দ সত্যিই অসাধারন এমনটাই জানালেন শিক্ষার্থী এবং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (এইটি) অনুষদীয় ছাত্র সমিতির সাধারন সম্পাদক মোশারফ হোসেন।
এসময় কক্সবাজার, রাঙ্গামাটি সহ অন্যান্য দৃষ্টিনন্দন স্পট ও স্থাপনা শিক্ষার্থীরা ঘুরে দেখেন।

