মা ও শিশুদের পুষ্ঠির মান উন্নয়নে নবকলি প্রকল্পের উন্নয়নমূলক কার্যক্রম

রংপুর প্রতিনিধিঃ

মা ও শিশুদের পুষ্ঠির মান উন্নয়নের লক্ষ্যে মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবকলি প্রকল্পের আওতায় রানীপুকুর ও দুর্গাপুর ইউনিয়নে কাজ করে আসছে। এই প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের আওতায় উপকারভোগীদের নির্বাচনের পর বিভিন্ন আয় বর্ধনমূলক কর্মকান্ডের (কৃষি ও অকৃষি) উপর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় যা তাদের উন্নত পদ্ধতি/ প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি করে। এর পর বিভিন্ন মৌসমে তাদের বসতভিটায় সবজী চাষের জন্যে বিভিন প্রকারের বীজ এবং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে উপকারভোগীদের মাঝে দেশী মুরগী ও ব্লাক বেঙ্গল ছাগল; ক্ষুদ্র ব্যবসার জন্যে বিভিন্ন উপকরণ বিতরন করা হয় এরফলে উপকারভোগীরা বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক উৎপাদনের মাধ্যমে তাদের পরিবারের চাহিদা মিটিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে। যা তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক অপুষ্ঠি দুরিকরনে সহায়ক ভূমিকা রাখছে। উক্ত আর্থিক সক্ষমতাকে টেকসই করার লক্ষ্যে নবকলি প্রকল্পের কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন সহায়তাকারীরা সার্বক্ষণিক কারিগরি সহায়তা যেমন- গবাদী পশুপাখীর টীকা প্রদান কর্মসূচী, জৈব সার ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি, উৎপাদন দল গঠন, স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিশুদের প্রতি মাসে ওজন নির্নয়ের মাধ্যমে পুষ্ঠির অবস্থা পর্যবেক্ষণ, পিডি হার্থ সেশন ও সঞ্চয়ী মনোভাব বৃদ্ধি ইত্যাদি প্রদান করে আচ্ছে। এব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম জানান -“অপুষ্ঠি দূরিকরনে নবকলি প্রকল্পের ভূমিকা প্রশংসনীয়, এ প্রকল্প তাদের উপকারভোগীদের বসতভিটার অব্যবহৃত জায়গায় বিভিন্ন সবজী চাষের জন্যে কাজ করছে এবং এবিষয়ে উপকারভোগীদের মাঝে আগাম প্রশিক্ষণও দেয়া হয়েছিল”। এব্যপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হক জানান- “অপুষ্ঠি দূরিকরনে নবকলি প্রকল্পের ভূমিকা প্রশংসনীয়, এ কর্মসূচীর সুফল উপকারভোগী ও এলাকাবাসী পাচ্ছে”। অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা, নবকলি প্রকল্প মোঃ মোর্শেদুল আলম বলেন-“আমাদের লক্ষ্য টেকস্ই অর্থনৈতিক উন্নয়ন ও অপুষ্ঠি দুর করা এলক্ষ্যেই আমরা সকলকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি”।

  •  
  •  
  •  
  •  

Tags: