সীমান্ত অবরোধ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে কুড়িগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম:
সীমান্ত অবরোধ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে কুড়িগ্রামে গণসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার যাত্রাপুর বিজিবি বিওপি ক্যাম্প সংলগ্ন মাঠে সীমান্তবাসীর সাথে এ মতবিনিময় সভার আয়োজন করে ৪৫ বিজিবি ব্যাটালিয়ন কুড়িগ্রাম।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার শফিক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র পরিচালক মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন একমাত্র গণসচেতনতার মাধ্যমে সীমান্ত হত্যাসহ চোরাচালান বন্ধ করা সম্ভব। আর এজন্য সামাজিক ও পারিবারিক ভাবে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
মতবিনিময় সভায় সীমান্ত এলাকার ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

