পত্নীতলায় কৃষকদের জেলা পর্যায়ে সহভাগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় কারিতাস রাজশাহী অঞ্চলের সাফবিন প্রকল্পের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রোপটে বাংলাদেশ, ভারত ও নেপালের বৃষ্টি নির্ভর কৃষি পরিবেশ অঞ্চলের ক্ষুদ্র কৃষকদের জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর সমতা বাড়ানোর মাধ্যমে স্থানীয় জাতের খাদ্য ও পুষ্টির নিরাপত্তা বৃদ্ধি করা শীর্ষক কৃষকদের জেলা পর্যায়ে সহভাগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় আলোহা ট্রেনিং সেন্টারে ওই কর্মশালায় সভাপতিত্ব করেন সাফবিন প্রকল্পের ন্যাশনাল কো-অর্ডিনেটর মিঃ সুকেশ জর্জ কস্তা।

  •  
  •  
  •  
  •